মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে পথচারী নারী নিহত

Share the post

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরে লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ফাতেমা বেগম (৫৫) নামে এক পথচারী
নারী নিহত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) সকাল ১১ টায় সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি
এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মস্তফাপুর ইউনিয়নের চতুরপাড়া মোল্লাকান্দি এলাকার জব্বার মোল্লার
স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড থেকে টেকেরহাট যাচ্ছিল একটি লোকাল বাস।
পথে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উকিলবাড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারী নারীকে
চাপা দিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।
এসময় বাসের চাপায় আহত নারী ফাতেমা বেগম (৫৫) কে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে
সেখানকার কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শেখ আহাদুজ্জামান বলেন, আমরা সকাল সাড়ে ১১টার সময় খবর
পাই। উকিলবাড়ি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে সাথে সাথে দুইটা ইউনিট নিয়ে আমরা
ঘটনাস্থলে আসি। ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তার মধ্যে এক মহিলা
নিহত হয়েছে । আমাদের উদ্ধার কাজ চলমান আছে রেকারের সাহায্যে উদ্ধার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ সেই সাথে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছেন। এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত […]