নবীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ এক যুবক আটক

Share the post

‎স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ পরিমল বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

‎শনিবার (২৫অক্টোবর) রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মো. কামরুজ্জামান এর দিকনির্দেশনায় ও ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির  উপপরিদর্শক (এসআই) অনিক দেবনাথ এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

‎আটক পরিমল বিশ্বাস ওই ইউনিয়নের গালিমপুর গ্রামের লাল মোহন বিশ্বাস ও রিনা রানী বিশ্বাসের ছেলে।‎পুলিশ জানায়, অভিযানে পরিমলের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

‎‎আটককের বিষয়টি নিশ্চিত করেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ মো. কামরুজ্জামান। তিনি জানান,পরিমল বিশ্বাস কাছে থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গাঁজা রাখার কথা স্বীকার করেছেন।আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]