মনসুর আলী মেডিকেল কলেজ থেকে ক্যাথ-ল্যাব সরানোর প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০ কোটি টাকা মূল্যের আধুনিক কার্ডিয়া ক্যাথ-ল্যাব মেশিন অন্যত্র সরিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় চিকিৎসক ও নাগরিক সমাজ।
রোববার (২৬ অক্টোবর) বেলা ১১টায় সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেন চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও সাধারণ মানুষ।
বক্তারা অভিযোগ করেন, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিশাল অবকাঠামো থাকা সত্ত্বেও বছরের পর বছর অসংখ্য পদ শূন্য পড়ে আছে। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না।
এক বক্তা বলেন, “সরকার কোটি কোটি টাকা ব্যয়ে এই হাসপাতাল নির্মাণ করেছে, অথচ ডাক্তার-নার্স ও টেকনিশিয়ান না থাকায় অনেক বিভাগই কার্যত অচল অবস্থায়।”
বক্তারা আরও জানান, হাসপাতালের ২০ কোটি টাকায় কেনা আধুনিক ক্যাথ-ল্যাব মেশিন এখনো চালু হয়নি। এই যন্ত্রের মাধ্যমে হার্টের রোগীদের এনজিওগ্রাম ও রিং বসানোর মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব।
কিন্তু সেটি চালু না করে ঢাকায় স্থানান্তরের পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেন তারা।
“এটি সিরাজগঞ্জবাসীর প্রতি চরম অবিচার। এ অঞ্চলের হৃদরোগীরা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন,”—বলেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা ফোরামের আহ্বায়ক ও ড্যাব জেলা সভাপতি ডা. আব্দুল লতিফ।
মানববন্ধন থেকে ৫ দফা দাবি জানানো হয়— শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সব শূন্যপদ দ্রুত পূরণ। প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ। ২০ কোটি টাকার ক্যাথ-ল্যাব মেশিন অবিলম্বে চালু করা।  হাসপাতালের অবকাঠামো ও সেবাখাতের উন্নয়ন।হাসপাতাল স্থানান্তর বা সরঞ্জাম সরানোর যে কোনো ষড়যন্ত্র রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
ডা. এম মুরাদ (অধ্যাপক, সার্জারি বিভাগ), মির্জা মোস্তফা জামান (জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক), খোরশেদ আলম মিন্টু (ছাত্র বিষয়ক সম্পাদক), জিন্না সরদার (সহ-প্রচার সম্পাদক), আসলাম উদ্দিন (জেলা বিএনপির সদস্য), নিয়ামুল হাকিম সাজু (সাবেক শ্রমিক দল সাধারণ সম্পাদক), ডা. আব্দুল আজিজ, ডা. চুমকি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]