বাংলাদেশে সৎ ও যোগ্য লোকের অভাব — মাওঃ রফিকুল ইসলাম খাঁন

Share the post
মোঃ সবুজ হোসেন ( রাজা) , (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশে সম্পদের কোন অভাব নেই, অভাব শুধু সৎ এবং যোগ্য লোকের বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওঃ রফিকুল ইসলাম খাঁন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে ভোট প্রার্থনা করে তিনি আরও বলেন, সৎ এবং যোগ্য লোক দেশের নেতৃত্বে আসলে ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে সম্পদে রূপান্তরিত করবে। তখন দেশের কোন সরকার প্রধানকে বিদেশে গিয়ে ভিক্ষা চাইতে হবে না।
মাওলানা রফিকুল ইসলাম খাঁন ২৫ অক্টোবর শনিবার বিকেলে শাহজাদপুর উপজেলার নুকালী হাইস্কুল মাঠে পোতাজিয়া ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাষ্টার আব্দুল মালেক ও সহঃকারি সেক্রেটারী নজরুল ইসলাম এবং ডাঃ মোফাজ্জাল হোসেনের সঞ্চালনায়  বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওঃ শাহিনুর আলম। সন্মানিত অতিথি ছিলেন মরহুম আমীরে জামায়াত মাওঃ মতিউর রহমান নিজামীর পুত্র পাবনা-১ আসনে সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বেলকুচি উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলীসহ জামায়াতে ইসলামীর হাজারো জনশক্তি এ জনসভায় অংশ নেন।
এদিন প্রধান অতিথির বক্তব্যে মাওঃ রফিকুল ইসলাম খাঁন আরও বলেন, একটি দল শেখ হাসিনার পতনের পর নিজেদের ক্ষমতাসীন মনে করে চাঁদাবাজি, দখলবাজি করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে, তাদের ভাব দেখে মনে হয় তারা ছাড়া আর দেশে অন্য কোন দল নেই। তবে ঢাকসু, জাকসু, রাকসু, চাকসু নির্বাচনের পর তাদের ভাব একটু কমেছে। আগামী নির্বাচন তারা আওয়ামী স্টাইলে করার পায়তারা করছে কিন্তু এ দেশের মানুষ তাদের সে স্বপ্ন পুরণ হতে দিবেনা। তাই সৎ যোগ্য নেতৃত্ব কায়েমের জন্য বিপুল ভোটে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা জনসভায় যোগ দেন। নির্ধারিত সময়ের আগেই জনসভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]