নবীগঞ্জে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামে কৃষি জমিতে কাজ করার সময় বিষাক্ত সাপের কামড়ে দিলওয়ার হোসেন (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মজমদর আলীর ছেলে।

‎স্থানীয়রা জানিয়েছেন, দিলওয়ার হোসেন পেশায় মিশুকচালক হলেও কৃষিকাজে যুক্ত ছিলেন। শনিবার (২৫ অক্টোবর) সকালে দিকে করগাঁও ইউনিয়নের জন্তরী হাওরে তিনি জমিতে কাজ করার সময় সাপ তাকে কামড় দেয়।

‎পরিবারের সদস্যরা তাকে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটের একটি হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দিলওয়ার হোসেনের মৃত্যু হয়।

‎‎গ্রামের মানুষ এবং পরিবারের সদস্যরা কৃষকের অকাল মৃত্যুকে দুঃখজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছেন।

‎স্থানীয়রা সতর্ক করেছেন, বর্তমানে মাঠে কাজের সময় সাপের দংশনের ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই কৃষক এবং স্থানীয় মানুষদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]