মাধবপুরে ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

Share the post

স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল।

‎শুক্রবার (২৪ অক্টোবর) রাতে শাহজাহানপুর ইউনিয়নের ২০নম্বর চা বাগান এলাকায় চুনারুঘাট–মাধবপুর সড়কের পাশে পরিত্যক্ত যাত্রীছাউনির সামনে এ অভিযান পরিচালিত হয়।

‎র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। বাকিরা অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

‎পরবর্তীতে আটক ব্যক্তিদের কাছ থেকে খাকি ও নীল রঙের স্কচটেপে মোড়ানো ১১টি প্যাকেটে মোট ৫৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মৃত্তিক চা বাগানের মৃত রবি উরাংয়ের ছেলে জনক উরাং (৩২) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগানের মৃত কমল ভৌমিকের ছেলে দুলাল ভৌমিক (৩৫)।‎

‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গাঁজা সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

‎আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর উদ্ধারকৃত গাঁজাসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-৯ জানায়, মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রয়েছে এবং মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাহুবলে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ব্যক্তি আটক

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তি মো. ফটিক মিয়া (৪৫)। তিনি উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব জয়পুর গ্রামের […]

‎হবিগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু: ব্রিজ থেকে পড়ে বৃদ্ধা, গাছের ডালে প্রাণ গেল আরেকজন

Share the post

Share the post স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি: ‎হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র। ‎ ‎হবিগঞ্জ সদর থানার পুলিশ জানায়, শহরের চৌধুরী বাজার এলাকায় অবস্থিত উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) […]