সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Share the post

মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নিষিদ্ধ ঘোষিত
সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আবু সাইদ সরদার ওরফে
লিখন (৩০) কালকিনি পৌরসভা শাখার সাধারণ সম্পাদক। গ্রেপ্তারকৃত লিখন সরদার কালকিনি পৌরসভার
দক্ষিণ গোপালপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার গোপালপুর হাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান
পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে কালকিনি থানা পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, লিখন সরদারকে তার বাড়িতে খুঁজতে গেলে পুলিশ দলের ওপর তিনি ও তার সহযোগীরা
আকস্মিক হামলা চালিয়েছেন। এ ঘটনায় থানার পক্ষ থেকে লিখনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের
করে। এছাড়াও ২০২১ সালের ২৮ জানুয়ারি কালকিনির মৃধাকান্দি এলাকায় ছাত্রলীগের এক মিছিল চলাকালে
বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও লিখন সরদারের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের
করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে ওসি একে এম সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল
অভিযান পরিচালনা করে লিখন সরদারকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ একে এম সোহেল রানা বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাকে
গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ওপর হামলা মামলাসহ থানায় তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তাকে
আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ সেই সাথে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছেন। এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত […]