‘আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই-প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

Share the post

জিল্লুর রহমান সাগর মাগুরা প্রতিনিধি:প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয়ে সব দল একমত হয়েছে। তারা নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত। এবারের নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।শুক্রবার (২৪ অক্টোবর) মাগুরা-ঢাকা সড়কের নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, জুলাই শহীদদের জাতি যেন স্মরণে রাখে, সেই লক্ষ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ আছে কি না এমন প্রশ্নে প্রেস সচিব বলেন, গুম-খুনের সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। তারা টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। এবার সেসব ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]