রমজানে মুক্তিযোদ্ধাদের ইফতার সামগ্রী দেবেন বেসরকারি কারা পরিদর্শক আজিজ

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: গণ মানুষের নেতা মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে তারই সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশনায় বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ মুক্তিযোদ্ধাদের ইফতারের উপহার সামগ্রী বিতরণ করবেন।

আজিজুর রহমান আজিজ জানান, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। তাঁদের সাহসিকতা ও আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক। বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে এ উপহার সামগ্রী।

তিনি বলেন, ‘আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে আসন্ন রোজা উপলক্ষ্যে এসব সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেব। সরাসরি যোগাযোগ করেও এ উপহার সামগ্রী গ্রহণ করতে পারবেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মান যাতে অক্ষুন্ন থাকে সেদিকেও বিশেষ নজর থাকবে আমাদের। শীঘ্রই চট্টগ্রাম মহানগরীতে এ কার্যক্রম শুরু হবে।’

আপনাদের আশেপাশে যদি পরিচিত কোনো অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার থেকে থাকে তাহলে রাসেল–01712619977, রাহুল–01816439533, রনি–01811309310, সায়েম-01813705078 নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]