মাদারীপুর জেলার এইচএসসিতে সেরা মাইমুনা তাবাসসুম অর্পা
মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর
জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাইমুনা তাবাসসুম (অর্পা)। এ মেধাবী শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫
পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছেন। তাঁর মোট প্রাপ্ত নম্বর হচ্ছে ১১৯০।
মাইমুনা তাবাসসুম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মো. মোকলেছুর রহমান মুকুল মোল্লা
ও মোসা. লুবনা চৌধুরী দম্পতির কন্যা।
ব্যবসায়ী বাবা কন্যা মাইমুনা তাবাসসুম অর্পা এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মাদারীপুর ডনোভান
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে ১২৪৩ নম্বর অর্জন করে মাদারীপুর জেলার মেধা
তালিকায় প্রথম স্থান অর্জন করেন। ধারাবাহিক এই সাফল্য তাঁর অধ্যবসায়, মেধা ও দায়িত্ববোধের উজ্জ্বল
প্রমাণ রেখেতে সক্ষম হয়েছেন।
ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন তিনি।
প্রভাষক মো. আসাদুজ্জামান বলেন, অর্পার এই কৃতিত্ব কলেজের গৌরব বৃদ্ধি করেছে। তার নিষ্ঠা ও
অধ্যবসায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
এদিকে তাঁকে মাদারীপুর সরকারি কলেজ ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও প্রাণঢালা
অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষকরা বলেন, অর্পার ধারাবাহিক সাফল্য জেলার শিক্ষার্থীদের নতুন করে
অনুপ্রাণিত করবে।

