ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

Share the post
ইবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসেন হত্যার ঘটনায় জড়িত খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
রবিবার (২০ অক্টোবর) বেলা দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে জমায়েত হন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা —:“জিয়ার সঙ্গী, এক হও লড়াই করো”; “নিরাপদ ক্যাম্পাস, ছাত্রদলের অঙ্গীকার”; “বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই”; “খুনি কেনো বাহিরে, ফাঁসি চাই খুনিদের”; “ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেবো না” ইত্যাদি স্লোগান দেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন শাখা আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “গতকাল সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জুবায়েদ টিউশনি করাতে যাওয়ার পথে নৃশংসভাবে খুন হন। পুলিশ ইতোমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে— এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে সিসিটিভি ফুটেজে দেখা অন্য দুই খুনিকেও দ্রুত গ্রেপ্তার করতে হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পার হলেও এখনো কোনো খুনি ধরা পড়েনি। আমরা দ্রুত তাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।”
প্রসঙ্গত, শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসেন। এ ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ইবির আরবী বিভাগের স্নাতক সমাপনী র‍্যালি অনুষ্ঠিত

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দীর্ঘ ৪ বছরের স্নাতক (সম্মান) সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে উৎসবমুখর এক স্মরণীয় দিন পার করেছে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল অ্যাকাডেমিক ভবন থেকে র‍্যালিটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে […]

ইবিতে সাজিদ হত্যা তদন্তে সন্দেহভাজন জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান 

Share the post

Share the postইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডে তদন্তের স্বার্থে যে কোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত প্রক্টোরিয়াল বডি, ছাত্র-উপদেষ্টা, […]