মোঃ আমির হোসেন ,জেলা প্রতিনিধি, শরীয়তপুর: ছাত্র অধিকার পরিষদ, সরকারি তিতুমীর কলেজ শাখা ৪০ সদস্য বিশিষ্ট ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।এই কমিটিতে শরীয়তপুর জেলার শরীয়তপুরের কৃতি সন্তান জাজিরা থানার অন্তর্গত কুন্ডেরচর ইউনিয়নের কৃতি সন্তান সবুজ মাদবর ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখায় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে।
নতুন কমিটি প্রসঙ্গে সবুজ মাদবর বলেন,”নবনির্বাচিত সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।দেশের কল্যাণে মানব সেবায় কাজ করে যেতে চাই।যেহেতু ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা।সেই লক্ষ্যে আমি তিতুমীর শিক্ষার্থী সহ সারাদেশের শিক্ষার্থীদের কল্যাণে তাদের যৌক্তিক দাবিদাওয়া ও ন্যায্য হিষ্যা পূরণ কাজ করে যেতে চাই”।
তিনি আশা ব্যাক্ত করে বলেন -যদি কখনো শরীয়তপুরের মানুষের জন্য কাজ করার সুযোগ পাই তাহলে নিজের সর্বোচ্চটা দিয়ে সাহায্য সহযোগিতা করবো।

