কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি: স্থানীয়রা জানান, দীর্ঘ ১৭ বছর ধরে ওই এলাকায় জাহানারা বেগম প্রকাশ জাইন্নার বসতঘরে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে দেহ ব্যবসা করানো হয় তার বসতঘরে। স্থানীয় এলাকাবাসী একাধিকবার নিষেধ করার পরও এসব অনৈতিক কর্মকান্ড বন্ধ করেননি জাইন্না। আজ রোববার বিকেলে বিক্ষুব্ধ জনতা তার বসতঘরে গিয়ে ২ জন নারীকে অনৈতিক কর্মকান্ড অবস্থায় হাতেনাতে ধরে পেলে। আটক ওই ২ নারীর বাড়ী ফেনী জেলায়। তাদেরকে ফোন করে এখানে এনে দেহ ব্যবসা করাচ্ছেন জাইন্না। এসময় বিক্ষুব্ধ জনতা তার বসতঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। বিক্ষুব্ধ জনতার গণধোলাইয় থেকে বাঁচতে জাইন্না পালিয়ে যায়। খবর পেয়ে কমলনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
লক্ষ্মীপুরের কমলনগরে এক মহিলা মেম্বারের পতিতালয়ে আগুন দিল বিক্ষুব্ধ জনতা। আজ রোববার (১৯ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীরটেক এলাকায় সাবেক মহিলা মেম্বার জাহানারা বেগম প্রকাশ জাইন্না মেম্বারের বাড়ীতে এই ঘটনা ঘটে। জাহানারা বেগম হাজিরহাট ইউনিয়নের ৭-৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ১৬-১৭ বছর ধরে জাইন্না মেম্বারের বসতবাড়িতে যৌন ব্যবসা হচ্ছে-এমন অভিযোগে বিক্ষুব্ধ জনতা তার বসতঘর ভাঙচুর করে আগুন ধরিয়ে দিয়েছে। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

