জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

Share the post
ইবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।
রবিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে তারা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিক্ষোভে নেতৃত্ব দেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব, আনারুল ইসলাম, রোকনউদ্দিন, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুরউদ্দিনসহ প্রায় শতাধিক নেতাকর্মী।
বিক্ষোভে ছাত্রদল নেতাকর্মীরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’,
‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’,
‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’,
‘আমার ভাই মরলে কেন, ইন্টেরিম জবাব দে’,
‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’,
‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’স্লোগান দেন।
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা জাতীয়তাবাদী ছাত্রদল জানতে চায়। খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহকেও হত্যা করা হয়েছে, অথচ এখনো তার খুনিদের গ্রেপ্তার করা হয়নি। আমরা সরকারকে আর সময় দেব না—সব হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির ব্যবস্থা করতে হবে।”
আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “একটির পর একটি ছাত্রদল নেতাকর্মীকে হত্যা করা হচ্ছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাজিদ আব্দুল্লাহ, আর এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জুবায়েদ—প্রতিনিয়ত আমরা আমাদের ভাইদের হারাচ্ছি। অবিলম্বে ইন্টেরিম সরকারকে জুবায়েদ ও সাজিদের খুনিদের গ্রেপ্তার করতে হবে। তিন মাস পেরিয়ে গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজিদের খুনিদের ধরতে ব্যর্থ হয়েছে। প্রয়োজনে আমরা শাটডাউনের মতো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
প্রসঙ্গত, রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় টিউশনিতে যাওয়ার পথে ছুরিকাঘাতে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ হোসাইন। আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসার সিঁড়িতে লাশ পাওয়া যায়।মৃত জুবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]