সাতক্ষীরা আশাশুনিতে বসতভিটা দখলের অভিযোগে আদালতে মামলা

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরা আশাশুনি উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে বসতভিটা জবরদখলের অভিযোগে আদালতে মামলা করেছেন মো. সহিদুল ইসলাম নামের এক শ্রমজীবী ব্যক্তি।
মামলার সূত্রে জানা গেছে, পিতার মৃত্যুর পর সহিদুল ইসলামের আপন চাচা আয়ুব আলী মোল্যা (৬৫) জোরপূর্বক তাঁদের পৈত্রিক সম্পত্তি দখল করে নিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, সহজ-সরল স্বভাবের সহিদুল ইসলামের অজ্ঞাতসারে আয়ুব আলী মোল্যা ক্রয় ও পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ১২ বছর ধরে ওই সম্পত্তি ভোগদখল করছেন।
নালিশী তপশীল অনুযায়ী, প্রায় ১৪.৫ শতক জমির ওপর সহিদুল ইসলামের বসতবাড়ি, রান্নাঘর, নলকূপ ও ফলজ গাছ রয়েছে। জমিটি এস.এ খতিয়ান নং ১৬৭ (হাল খতিয়ান নং ১৪০ ও ১৮), মাঠপর্চা নং ২৮৩ এবং দাগ নং ৬৩০ ও ৬৩১ (হাল দাগ নং ৬১১ ও ৬১২) এর অন্তর্ভুক্ত।
বসতভিটা রক্ষায় উপায়ান্তর না দেখে সহিদুল ইসলাম সম্প্রতি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করেন। আদালত প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট সহকারী কমিশনার (ভূমি)কে দখল বিষয়ক তদন্তের নির্দেশ দেন এবং স্থানীয় থানাকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নির্দেশ দেন। একই সঙ্গে দ্বিতীয় পক্ষকে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়।
তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে আয়ুব আলী মোল্যা ও তাঁর অনুসারীরা একাধিকবার সহিদুল ইসলামের ওপর হামলার চেষ্টা চালিয়েছেন। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
এ ঘটনায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সহিদুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]