প্রতিবন্ধকতা নয়, মনোবলই শক্তি—২৮ বছর ধরে মানবসেবায় ট্রাফিক শরিফ খান

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সকালের আলো ফোটার আগেই ব্যস্ত হয়ে ওঠে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়িয়া বাজার। পাঁচ রাস্তার এই মোড়টি উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার—ভোর থেকেই যানবাহনের সারি, পথচারীদের ভিড়। কিন্তু এই ব্যস্ত মোড়ে একজন মানুষ প্রতিদিন নিজের শরীরের অক্ষমতাকে ভুলে যানবাহনের শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকেন। তিনি শারীরিক প্রতিবন্ধী শরিফ খান—মানবতার এক অনন্য প্রতীক।
গত ২৮ বছর ধরে বিনা বেতনে, বিনা স্বীকৃতিতে স্বেচ্ছাসেবী ট্রাফিক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন শরিফ। দুই হাতে আঙ্গুল না থাকা, দুই পা নিয়ে চলতে কষ্ট ও শারীরিক প্রতিবন্ধকতা, কিন্তু মনোবলে দৃঢ়। প্রতিদিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজ দায়িত্বে যানবাহন নিয়ন্ত্রণ করেন, পথচারীদের পারাপারে সহায়তা করেন।
শরিফ খান বলেন, “আমি ভিক্ষা করে খেতে চাই না। তাই যতটুকু পারি, মানুষের সেবা করতে চাই। কেউ কেউ ৫-১০ টাকা দেয়, সেই টাকাতেই চলে আমার দিন।”
এই দায়িত্ব পালনের সময় শরিফ খানকে নানারকম সমস্যার মুখোমুখি হতে হয়। অনেক সময় চালকদের রূঢ় আচরণ, ধুলোবালি, গরম—সবকিছুই সহ্য করেন তিনি। তবুও তার চোখে ক্লান্তি নয়, আছে গর্ব ও তৃপ্তি।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল আউয়াল বলেন,“শরিফ ভাই না থাকলে পিপুলবাড়িয়া বাজারে প্রচণ্ড যানজট লেগে যায়। সবাই ওনাকে খুব সম্মান করে, কারণ তিনি বিনা স্বার্থে কাজ করেন।”
পাঁচ রাস্তার এই মোড়টি শুধু একটি বাজার নয়—উত্তরবঙ্গের যাত্রীদের জন্য এটি একটি জীবন্ত সংযোগ কেন্দ্র। তাই শরিফ খানের ভূমিকা অনেক বড়। তিনি প্রতিদিন ঝুঁকি নিয়ে কাজ করেন, অথচ নেই কোনো সরকারি সহায়তা বা ভাতা।
শরিফ খানের একটাই আবেদন— “আমি চাই সরকার আমাকে ট্রাফিক হিসেবে স্বীকৃতি দিক। একটা স্থায়ী ব্যবস্থা করে দিক, যেন সম্মানের সঙ্গে সেবা করতে পারি।”
তার এই সংগ্রামী জীবন সমাজের জন্য এক অনুপ্রেরণার গল্প। যেখানে অনেকেই সুযোগের অভাবে বা প্রতিবন্ধকতায় পিছিয়ে যান, সেখানে শরিফ খান প্রমাণ করেছেন
মানবসেবার ইচ্ছা থাকলে অক্ষমতাও শক্তিতে পরিণত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]