শাহজাদপুরে নতুন পৌর শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরে শিশুদের জন্য একটি নতুন পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (১৮ অক্টোবর) শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান এই পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন। পার্কটি পৌর সদরের দারিয়াপুর থেকে বিসিক সড়ক এলাকার মধ্যে নির্মিত হবে।উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ কামরুজ্জামান বলেন, শাহজাদপুরবাসীর দীর্ঘদিনের দাবির প্রতিফলন হিসেবে আজ আমরা শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। শীঘ্রই এখানে শিশুদের জন্য দোলনা, খেলার সরঞ্জাম, বেঞ্চ ও অন্যান্য উপকরণ সংযোজন করা হবে। এছাড়াও একটি দৃষ্টিনন্দন গেট এবং নিরাপদ বাউন্ডারি নির্মাণের মাধ্যমে পার্কটি সকলের জন্য উন্মুক্ত করা হবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিল্কভিটার সাবেক পরিচালক জাকির হোসেন, প্রকৌশলী (এলজিইডি) হারুন অর রশিদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হৃদয় সরকার, আফিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী নয়ন ইসলাম সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। এছাড়াও পার্কের ভবিষ্যত ব্যবহারকারী শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।স্থানীয়রা জানান, আমরা বহুদিন ধরে একটি শিশু পার্কের জন্য অপেক্ষা করছিলাম। এটি আমাদের দীর্ঘদিনের আশা পূরণ করবে এবং শিশুদের জন্য একটি স্বাস্থ্যকর ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করবে।উপজেলা নির্বাহী অফিসারের এই সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এলাকাবাসী, কারণ এটি শিশুদের মানসিক ও শারীরিক বিকাশের পাশাপাশি শাহজাদপুরের নান্দনিক পরিবেশে নতুন মাত্রা যোগ করবে। পার্কটি নির্মাণ সম্পন্ন হলে শিশুদের খেলাধুলা ও বিনোদনের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশের সুযোগ নিশ্চিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

যমুনা সেতু পেরিয়ে বগুড়া পথে তারেক রহমানকে ঘিরে সিরাজগঞ্জে গণমানুষের উচ্ছ্বাস

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:ঢাকা থেকে সড়কপথে আজ সকালে বগুড়ার উদ্দেশ্যে যাত্রাকালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যমুনা সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জ মহাসড়কজুড়ে গণমানুষের উচ্ছ্বসিত অভ্যর্থনায় সিক্ত হয়েছেন। তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় সংযোগ সড়কের সিরাজগঞ্জ গোলচত্বরে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক জড়ো হন। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ […]

সিরাজগঞ্জে দালাল ছাড়া মেলে না পাসপোর্ট, ভোগান্তিতে সাধারণ মানুষ

Share the post

Share the postজলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল ছাড়া পাসপোর্ট করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আবেদন প্রক্রিয়ায় নানা অজুহাতে গ্রাহকদের হয়রানির অভিযোগ উঠেছে। একই আবেদন দালালের মাধ্যমে জমা দিলে সহজেই গ্রহণ করা হচ্ছে বলেও অভিযোগ করছেন ভুক্তভোগীরা। সরেজমিনে দেখা যায়, আবেদন জমা দেওয়ার কাউন্টারের সামনে সকাল থেকেই দীর্ঘ লাইন। […]