দুর্গাপুরের দুর্জয় জাতীয় পর্যায়ে পেলেন স্বর্নপদক

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল গোপালপুর হাজং পাড়ায় জন্ম দুর্জয় হাজং এর। ছোট বেলা থেকেই মেধাবী শিক্ষার্থী ছিলো দুর্জয়। এইচএসসি পাস করে ২০১৪ সালে ৮৪তম ব্যাচে দেশ সেবার প্রত্যয়ে বিজিবিতে যোগদান করেন তিনি। ৪১ তম জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা ২০২৫ এ অংশগ্রহন করে জাতীয় পর্যায়ে স্বর্নপদক অর্জন করেন দুর্জয়। এরই কৃতিত্বে তাকে অভিনন্দিত করেন উপজেলা প্রশাসন। ১৬ (অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, জাতীয় হাজং সংগঠনের যুগ্ম:সাধারন সম্পাদক দোলন হাজং, সাংগঠনিক সম্পাদক সঞ্জীব হাজং, তথ্য ও প্রচার সম্পাদক নিরঞ্জন হাজং প্রমুখ।

দুর্জয় হাজং বলেন, আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেই আমাকে বিজয়ী করার জন্য। আমি বিজিবিতে যোগদানের পর থেকে অন্যান্য খেলার পাশাপাশি ভারোত্তলন আমার প্রিয় খেলা হিসেবে বেছে নেই। এবার জাতীয় ভারোত্তোলন (পুরুষ) প্রতিযোগিতা/২৫ এর মধ্যে ১৫৫ কেজি ভারোত্তলন করতে পেরে আমি শ্রেষ্ঠ হই এবং স্বর্ণপদক পাই। এই খেলায় দুইবার রৌপ্য ও একবার তা¤্র পদক পেয়েছি। আমি বর্তমানে ৪১ বিজিবি কাপ্তাই, রাঙ্গামাটি সেক্টরে কর্মরত আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আগামী এশিয়া গেমস/২৬ পাকিস্তানে অংশ নিয়ে যেনো চ্যাম্পিয়ান হতে পারি।

ইউএনও আফরোজা আফসানা বলেন, পরিশ্রম কখনোই বৃথা যায় না এরই প্রমান দিলো দুর্জয় হাজং। দুর্জয় শুধু দুর্গাপুরের সন্তান নয়, সে এখন সারা বাংলাদেশের সন্তান। ২০২৬ সনে অনুষ্ঠিত এশিয়া গেমস এ দুর্জয় আরো ভালো করুক, দুর্জয়ের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রইলো শুভ কামনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]