রামগতির বয়ারচরে টিকসই বেড়িবাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

Share the post
 কবির হোসেন রাকিব  লক্ষ্মীপুর  প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বয়ারচর এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
 বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় বয়ারচর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—
১. ইব্রাহিম খলিল দিদার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য
২. আলহাজ্ব নাছির উদ্দিন, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান, চরগাজী ইউনিয়ন পরিষদ
৩. শেখ ফরিদ, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য, চরগাজী ইউনিয়ন
৪. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক, ৯নং চরগাজী ইউনিয়ন বিএনপি
মানববন্ধনে বক্তারা বলেন,
“রামগতি উপজেলার বয়ারচর ও চরগাজী ইউনিয়নের অধিকাংশ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা বারবার এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডকে জানালেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এভাবে চলতে থাকলে আগামী বছর এ অঞ্চলের অনেক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাবে। আমরা খেটে খাওয়া মানুষ — নিজের জমিতে বেড়িবাঁধ নির্মাণ করার সামর্থ্য আমাদের নেই। তাই দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নিতে হবে।”
বক্তারা আরও জানান,
“নদী ভাঙনের কারণে এলাকার স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তবে এলাকাবাসী আবারও কঠোর আন্দোলন ও মানববন্ধনের ডাক দেবে।”
সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বক্তারা আকুল আবেদন জানান —
“অবিলম্বে বয়ারচরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে এলাকার মানুষকে রক্ষা করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: লক্ষ্মীপুর থেকে মনোনয়ন পেলেন বিথীকা বিনতে হোসাইন

Share the post

Share the postকবির হোসেন রাকিব  প্রতিবেদক, লক্ষ্মীপুর :​ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নিজেদের মনোনীত ৩৬ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই তালিকা ঘোষণা করা হয়। ঘোষিত এই তালিকায় লক্ষ্মীপুর জেলা থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিথীকা বিনতে হোসাইন। ​দলীয় সূত্রে জানা […]

মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ

Share the post

Share the postকবির হোসেন রাকিব, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীবেষ্টিত চরকালকিনি ইউনিয়নের নাছিরগঞ্জের ‘মাঝেরচর’ এলাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাত করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। অভিযোগ উঠেছে, নৌপথের বিভিন্ন ঘাটে একটি প্রভাবশালী সিন্ডিকেট কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছে। স্থানীয়দের দাবি, চরকালকিনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম সুমনের নেতৃত্বে […]