সিরাজগঞ্জে বিএনপি নেতা সুজনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রেস ক্লাব চৌরাস্তার মোড়ে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে এক ভিন্ন চিত্র দেখা গেল। ব্যানার, ফেস্টুন হাতে দাঁড়িয়ে ছিলেন নানা বয়সের মানুষ। স্লোগান তুলছিলেন— “হত্যার চেষ্টা নয়, বিচার চাই।”কারণ একটাই— বিএনপি নেতা মোবারক হোসেন সুজনের ওপর হত্যার উদ্দেশ্যে চালানো সন্ত্রাসী হামলার প্রতিবাদ।
সিরাজগঞ্জ পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন সুজনের ওপর সাম্প্রতিক এ হামলায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই আয়োজিত হয় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, “রাজনীতিতে মতভেদ থাকতে পারে, কিন্তু প্রাণনাশের চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে সুজনের ওপর হামলা চালানো হয়েছে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।
সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তারা মোবারক হোসেন সুজনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সিরাজগঞ্জের রাজপথে সেদিনের মানববন্ধন যেন প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল— “অন্যায়ের বিরুদ্ধে এক কণ্ঠে ন্যায়ের দাবি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]