সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় ট্যাবলেট ও গাঁজাসহ নারী আটক

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারী আসামিসহ ভারতীয় গাঁজা ও বিভিন্ন প্রকার ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
রবিবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ১২টা  সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল বিনেরপোতা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভারত থেকে মাদকদ্রব্য এনে পাটকেলঘাটার দিকে নেওয়া হবে। খবর পেয়ে ব্যাটালিয়নের সদস্যরা ওই এলাকায় কৌশলে অবস্থান নেন। পরে ইজিবাইকে আসা এক নারীকে সন্দেহভাজন মনে হলে তাকে আটক করা হয়।
আটক নারী মোছাঃ সুরাইয়া ইয়াছমিন (২৪), স্বামী মোঃ আব্দুল আজিজ, গ্রাম–কাথন্ডা, ডাকঘর–বৈকারী, থানা–সাতক্ষীরা সদর, জেলা–সাতক্ষীরা।
তল্লাশির সময় তার বহন করা ব্যাগ থেকে ১ কেজি ভারতীয় গাঁজা, ১৯৯ পিস Teepdol ট্যাবলেট, ৩০ পিস Sildenafil ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১৮ হাজার ৭৪০ টাকা।
বিজিবি জানায়, আটক নারীসহ উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মোবাইল ফোন সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক মোঃ আশরাফুল হক বলেন, মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য ও মাদক প্রবাহ বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]