ভালুকায় বকেয়া বেতনের দাবীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Share the post
হৃদয় আহমেদ ,ভালুকা,ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে শেফার্ড গ্রুপ কারখানার শ্রমিকেরা এ অবরোধ ডাকেন। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানযটের সৃষ্টি হয়। ফলে দূর্ভোগ পোহাতে হয় দূরপাল্লার যাত্রীদের।
এসময় শ্রমিকরা জানায়, বেতনের টাকা প্রতি মাসের ২০ তারিখে প্রদানের কথা থাকলেও যথাসময়ে বেতন না দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে কর্মবিরতী দিয়ে মহাসড়কে অবস্থান নেয়। পরে আন্দোলনের খবর পেয়ে উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ্,মোঃ সুজনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন যথাসময়ে পরিশোধের আশ্বাসের পাশাপাশি তাদের অন্যান্য যৌক্তিক দাবী মেনে নিলে শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। এতে যানচলাচল পুণরায় স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]