তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: “সম্মিলিত উদ্দোগ-প্রতিহত করি দুর্যোগ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।
এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল হক, উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, দুর্গাপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মনজুর ফারাজি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এতে নেতৃত্ব দেন দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মনজুর ফারাজি।
বক্তারা বলেন, আগুন লাগা সহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের না জানার কারনে অনেক জানমালের ক্ষতি হয়। আজ এই মহড়া দেখে অনেক কিছুই শিখতে পেরেছি। এ শিখন আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে।

