দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Share the post
তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: “সম্মিলিত উদ্দোগ-প্রতিহত করি দুর্যোগ” এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (১৩অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এক র‌্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।
এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল হক, উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, দুর্গাপুর ফায়ার সার্ভিস ইনচার্জ মনজুর ফারাজি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে দুর্যোগে করণীয় বিভিন্ন বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এতে নেতৃত্ব দেন দুর্গাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মনজুর ফারাজি।
বক্তারা বলেন, আগুন লাগা সহ বড় ধরনের দুর্যোগ মোকাবিলায় আমাদের না জানার কারনে অনেক জানমালের ক্ষতি হয়। আজ এই মহড়া দেখে অনেক কিছুই শিখতে পেরেছি। এ শিখন আমাদের প্রত্যেকের জীবনে কাজে লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]