মির্জাপুরে ৩১ দফার লিফলেট বিতরণে ব্যস্ত সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির ৩১ দফা’র লিফলেট বিতরণে ব্যস্ত সময় অতিবাহিত করছেন সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। শনিবার (১১ অক্টোবর) উপজেলার  উয়ার্শী ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারে তিনি এ লিফলেট বিতরণ করেন। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন উপজেলার প্রত্যন্ত হাট বাজার পাড়া মহল্লায় ৩১ দফার সঙ্গে সঙ্গে তিনি ধানের শীষের পক্ষ্যে গনসংযোগ করছেন। আবুল কালাম আজাদ সিদ্দিকী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু-বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনের সাবেক এমপি। শনিবার লিফলেট বিতরণ কালে আবুল কালাম আজাদ সিদ্দিকী সঙ্গে  অন্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আব্দুর রউফ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সহসভাপতি বাবুল বক্সী প্রমুখ। এছাড়া  উয়ার্শী ও আনাইতারা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Share the post

Share the postসীমান্ত দাস, মির্জাপুর, টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর থেকে তৃতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২৬) বিকেলে মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. তাজ উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে […]

টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ ওসি হলেন মির্জাপুর থানার মামুন

Share the post

Share the postসীমান্ত দাস,মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :টাঙ্গাইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। রোববার দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলমের সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও […]