ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে ৫টি দেশীয় রামদা উদ্ধার

Share the post
মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হয়েছে ৫টি দেশীয় রামদা। বুধবার রাতে ভাঙ্গা থানার এসআই মোঃ সিরাজুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, পূর্ব হাসামদিয়া গ্রামের মতি মাতুব্বরের ছেলে আলাল মাতুব্বর (২৩)এর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ সময় অভিযুক্ত আলাল মাতুব্বরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ঘটনার পর ভাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১২, তারিখ: ০৯-১০-২০২৫ খ্রি.ধারা: ১৮৭৮ সালের অস্ত্র আইন ১৯ এর এ  উদ্ধারকৃত রামদাগুলো থানায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]