সাতক্ষীরা দেবহাটায় গাজাসহ একজন আটক, থানায় মামলা

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা দেবহাটায় সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ একজন আটক হয়েছে। আটককৃতের নাম আলাউদ্দিন দালাল (৩৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার বাশদহ গ্রামের মৃত আফছার দালালের ছেলে।
পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও দেবহাটা থানা পুলিশের যৌথ টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে পারুলিয়া গড়িয়াডাঙ্গাস্থ সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের পাশে জনৈক বাবু সরদারের পরিত্যক্ত চায়ের দোকানের সামনে থেকে উক্ত যুবককে ৬শ গ্রাম গাজাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩, তাং- ১০.১০.২৫ ইং। আটককৃত আসামীকে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]