সাতক্ষীরা দেবনগরে বিদ্যুৎ স্পৃষ্টে ১ জন মৃত্যু

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : মোটর মেরামত করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মিস্ত্রির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর তিন’টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মনিরুল ইসলাম (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মোকছেদ গাজীর ছেলে ও বর্তমানে দেবনগরের বাসিন্দা।
বকচরা গ্রামের হাফিজুর রহমান জানান, তার চাচা মনিরুল ইসলাম লাবসা ইউনিয়নের দেবনগরের বাড়িতে শুক্রবার দুপুর তিন’টার দিকে খাটের তলায় রাখা মোটর মেরামত করছিলেন। এ সময় ছিদ্রযুক্ত তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারাত্মক জখম হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মারুফ আক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মারুফ আক্তার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মনিরুলের মৃত্যু হয়েছে।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]