নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে কিছু দল, রাজনীতির মোকাবেলা রাজনৈতিকভাবেই করবো: যুবদল সাধারণ সম্পাদক নয়ন

Share the post

মোঃসামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের জন্য আন্তরিক থাকলেও কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। কারণ তারা জানে, সুষ্ঠু নির্বাচন হলে জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে।

তিনি বলেন, “আমরা বিশ্বাস করি—রাজনীতির মোকাবেলা রাজনীতি দিয়েই করতে হবে। যারা বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, জনগণই তাদের প্রত্যাখ্যান করবে।”

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনে সর্বস্তরের মানুষের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল ইসলাম নয়ন।

তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা ইতোমধ্যেই নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন এবং ভোটারদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন। তিনি আন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান, যাতে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোনো পক্ষ যেন তা নস্যাৎ করতে না পারে।

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে দলীয় মনোনয়ন পেলে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নুরুল ইসলাম নয়ন।

এর আগে মনপুরা থেকে রওনা হয়ে চরফ্যাশন পৌঁছালে উপজেলার ২১ ইউনিয়নের হাজারো নেতাকর্মী বেতুয়া লঞ্চঘাটে ফুলেল শুভেচ্ছা ও বরণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে স্বাগত জানান। পরে গণসংবর্ধনা দেওয়া হয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]