পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন শেখ জয়নুদ্দীন, অ্যাডিশনাল ডিআইজি খুলনা ।

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, নিজস্ব প্রতিবেদক: যশোর পুলিশ লাইন্স (ব্যারাকের নিচতলায়) প্রশিক্ষণ কক্ষে নির্বাচনী দায়িত্ব সুষ্টুভাবে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সদস্যদের ০৩ দিন মেয়াদী দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ কোর্স (১ম ব্যাচ) ইং- ০৫/১০/২০২৫ খ্রিঃ তারিখ শুরু হয়। উক্ত কোর্সের মাধ্যমে নির্বাচনকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সুরক্ষা এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উক্ত ০৩ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্সের ১ম ব্যাচের প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেন জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) রেঞ্জ ডিআইজির কার্যালয়, খুলনা মহোদয়। অ্যাডিশনাল ডিআইজি মহোদয় কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে নির্বাচনকালীন ডিউটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর মহোদয়।
আরো উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, (অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর ও উক্ত প্রশিক্ষণের ফোকাল পয়েন্ট কর্মকর্তা), জনাব আহসান হাবীব, (অতিরিক্ত পুলিশ সুপার ক- সার্কেল, যশোর) এবং জেলা পুলিশ, যশোরের অন্যান্য অফিসারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]