নওগাঁয় প্রতিমা বিসর্জনে গিয়ে নদীতে পরে কিশোর নিখোঁজ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের সময় নৌকা থেকে পড়ে রনি (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজের পর থেকে তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আত্রাই নদীর মহাদেবপুর শীবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ রনি জেলার মান্দা উপজেলার বানডুবি গ্রামের রনজিত হাওলাদারের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জনের উৎসবের অংশ হিসাবে প্রতিবারের মতো এবারও প্রতিমা ভাসানোর আয়োজন করা হয়েছিল। স্থানীয়রা, পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবসহ অনেকে নৌকা নিয়ে আত্রাই নদীতে আনন্দ করছিলো। তাদের নৌকাটি একসময় মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ করেই নৌকাটি নিয়ন্ত্রণ হারালে রনি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। এসময় নৌকায় থাকা রনির সাথের লোকজন দ্রুত থানা-পুলিশকে খবর দেন।
পুলিশের সহযোগিতায় স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তৎক্ষণাৎ উদ্ধার কাজ শুরু করে। কিন্তু ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজ কিশোরকে উদ্ধারের জন্য চেষ্টা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় তল্লাশি চলছে। আমরা আশা করছি, দ্রুতই তার সন্ধান মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]