সাতক্ষীরায় ২৪ ঘন্টার ব্যবধানে তিন বাড়িতে দুঃসাহসিক চুরি

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা :সাতক্ষীরায় এক স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই এক সাংবাদিক ও এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। তিন বাড়ি থেকে চোরেরা নিয়ে গেছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় ৩ কোটি টাকার মালামাল।
সর্বশেষ চুরির ঘটনাটি পুরাতন সাতক্ষীরার ঘোষপাড়া এলাকার ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে। তিনি জানান, বুধবার রাত সাড়ে আটটার পরে যে কোন সময় দুর্বৃত্তরা তার ঘরের পিছনের জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢোকে। এ সময় তারা ঘরের আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি তারা জানতে পারেন।
এর আগে বুধবার (০১ অক্টোবর) রাত সাড়ে ৮টার পরে সাতক্ষীরা শহরের পুলিশ লাইনের সামনে মেহেদীবাগ এলাকায় সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়।
আর টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী জানান, দুর্গাপূজা উপলক্ষে বুধবার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে গিয়েছিলেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি বাড়ি ফিরে দেখেন প্রধান গেটসহ সকল ঘরের দরজার তালা ভাঙা। ঘরের আলমিরা ও ওয়ারড্রব ভেঙে সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে তছনছ করে ফেলে রাখা। দুর্বৃত্তরা ঘরের আলমিরাতে রক্ষিত নগদ ৯ লাখ টাকা এবং ৪০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি টাকারও বেশি মূল্যের মালামাল চুরি করে নিয়ে গেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাতক্ষীরা শহরের কাটিয়া কর্মকারপাড়া এলাকায় সর্বজনীন পূজা মন্দিরের পাশে জুয়েলারি ব্যবসায়ী গৌতম চন্দ্রের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরেরা নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ও ৬৫ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় এক কোটি ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে তিন বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই সাথে চোর আতংক দেখা দিয়েছে শহরে বসবাসকারী সাধারণ জনগণের মাঝে।
এদিকে সাংবাদিক রামকৃষ্ণ চক্রবর্তী ও ব্যাংক কর্মকর্তা গোবিন্দ ঘোষের বাড়িতে চুরির ঘটনা জানার পর সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিনুর চৌধুরী, সদর থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]