মান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের সহায়তা

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিণ চকরামপুর গ্রামে গত ২৫ সেপ্টেম্বর শ্রী কার্তিকের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
অগ্নিকাণ্ডের পর থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিচ্ছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) এরই ধারাবাহিকতায় ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘর নির্মাণের জন্য দুই বান ঢেউটিন প্রদান করা হয়েছে।
টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ একরামুল হক সিজার, প্রচার সম্পাদক ও সাংবাদিক সাফিউল ইসলাম রকি, সদস্য মোজাম্মেল হক বাবু এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই সবাই মিলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিত। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৌদি আরব প্রবাসী আব্দুল মতিন মৃধা বলেন,
“অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট আমাদের সবার কষ্ট। দেশে না থেকেও আমি সবসময় এলাকার মানুষের সুখ–দুঃখের খবর রাখি। ফাউন্ডেশনের মাধ্যমে আমরা মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এ দুর্যোগে যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে ইকরা সুন্নাহ ফাউন্ডেশন অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]