টাটা ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধুর মানবিক উদ্যোগ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার পাটকেলঘাটার থানার তৈলকুপি গ্রামের কৃতি সন্তান ও টাটা  ক্রপ কেয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কেশব কুমার সাধু ব্যবসায়িক সফলতার দৃষ্টান্ত স্থাপন করেই থেমে থাকেননি, সমাজ সেবামূলক কার্যক্রমেও রেখেছেন অনন্য ভূমিকা। কেশব কুমার সাধু তিনি দক্ষিণবঙ্গের হাজার হাজার মানুষের কর্মসংস্থান গড়ে তোলার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন। প্রতি বছরের ন্যায় এ বছরও আজ সকালে দুর্গাপূজা উপলক্ষে নিজ বাসভবনে শত শত গরিব ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেন । তার এ মানবিক উদ্যোগে অসহায় পরিবারগুলোতে আনন্দ ও স্বস্তির ছোঁয়া পৌঁছে যায়। অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান গোবিন্দ সাধু, ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সাধু, নারায়ণ চন্দ্র সাধু, মুকুন্দ সাধু, লিটন সাধুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা সকলেই উদ্যোক্তা কেশব কুমার সাধুর এ মহৎ কাজের প্রশংসা করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কেশব কুমার সাধু বলেন, মানুষের ভালোবাসা ও দোয়ায় আমি প্রতিটি বছর যেন এভাবে অসহায় মানুষের পাশে থাকতে পারি, সেটাই আমার বড় আশীর্বাদ।” ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় অগ্রণী ভূমিকা রাখায় কেশব কুমার সাধু ইতিমধ্যেই সাতক্ষীরার তরুণ সমাজের কাছে এক অনন্য প্রেরণার উৎস হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]