সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : “ভালো মানুষ, ভালো কাজ, মানুষের জন্য কল্যাণময়” – এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়নের বড়বিলা গ্রামে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছে আত্মদান ফাউন্ডেশন।
শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে আত্মদান ফাউন্ডেশনের পক্ষ থেকে এ কর্মসূচি আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মদান ফাউন্ডেশনের পরিচালক মুকেশ দাশ, সাধারণ সম্পাদক মাহবুব হাসান, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মেহেদী হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অসহায় পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিচালক মুকেশ দাশ ও সাধারণ সম্পাদক মাহবুব হাসান। তাঁরা বলেন,“মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসে আত্মদান ফাউন্ডেশন সবসময় অসহায়দের পাশে থাকবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব।”
স্থানীয়রা এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং আত্মদান ফাউন্ডেশনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

