ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর জমি থেকে বৃদ্ধার কঙ্কাল উদ্ধার

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের ৫ দিন পর নিজ জমি থেকে মিল্লাত আলী-(৫৫) নামে এক বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার সকালে উপজেলার দাঁতমন্ডল বিলের মাঝে জমি থেকে তার কঙ্কালটি উদ্ধার করা হয়। মৃত মিল্লাত আলী দাঁতমন্ডল গ্রামের মুকসুদ আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোঃ তানভীর আহমেদ বলেন, গত ২১ সেপ্টেম্বর সকালে দাঁতমন্ডল এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরে তার স্বজনেরা বিভিন্ন জায়গায় খুঁজাখুঁজি করে কোথাও তার কোন খোঁজ পায়নি। এ ঘটনায় তার ছেলে গত ২৩ সেপ্টেম্বর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরো জানান, শুক্রবার সকালে দাঁতমন্ডল এলাকায় বিলের মাঝে তার ছেলে সকালে তাদের জমিতে কাজ করতে গিয়ে জমির মাঝে তার পিতার কঙ্কাল পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে কঙ্কালটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, লাশ শিয়াল/কুকুরে খেয়ে ফেলেছে।  প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি জমিতে হিট স্ট্রোক করে মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]