সরুলিয়া ইউনিয়ন বিএনপির সম্মেলনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান: সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল মন্টুর সঞ্চালনায়।
প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেন তারেক জিয়া বিরের বেশে দেশে ফিরবেন।
সম্মেলনে বক্তারা বলেন, “আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হয়ে হাবিবুল ইসলাম হাবিবকে বিজয়ী করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়,  সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়ার সহ- সভাপতি গোলাম মোস্তাফা, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,নগরঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহাব্বত আলী।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার, সদস্য সচিব মোস্তফা কামাল মন্টু, সাবেক জেলা যুবদলের সহ-যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মোল্লা, মহিলা দলের মেরুন নেছা মিনি সহ সহযোগী অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে রাশিদুল হক রাজু সভাপতি , রকিব সরদার, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ইউনুস আলীকে ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]