৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণা পত্র নয় এটি সুসংগঠিত রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা-বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান।

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ-২ (সদরও কামারখন্দ) আসনে মনোনয়ন প্রত্যাশী মির্জা মোস্তফা জামানের নেতৃত্বে প্রচারণা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান।
লিফলেট বিতরণের সময় স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলেন নেতৃবৃন্দ এবং তাদের মাঝে বিএনপির রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা তুলে ধরেন এবং ভদ্রঘাট ইউনিয়নের পালপাড়ায় প্রতিমা নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলেন, প্রতিমা পরিদর্শন করেন ও তাদের শারদীয় দুর্গাপূজা উৎসবের জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানান।।
মির্জা মোস্তফা জামান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে, তা শুধুমাত্র একটি রাজনৈতিক ঘোষণাপত্র নয়— এটি একটি সুসংগঠিত রাষ্ট্রপুনর্গঠনের রূপরেখা। এই দফাগুলোর মধ্যে রয়েছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক স্বচ্ছতা, মানবাধিকার রক্ষা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার। আমরা চাই একটি দায়িত্বশীল সরকার ব্যবস্থা, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষা মূল্যায়ন পাবে।”
তিনি বলেন, “ভদ্রঘাটসহ সারা দেশে আমরা ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের এই ৩১ দফা পৌঁছে দিচ্ছি, কারণ জনগণের কাছে সত্য তুলে ধরা এখন সময়ের দাবি। এ দেশ ও জনগণের ভবিষ্যৎ রক্ষায় বিএনপি যে ভিশন নিয়ে এগোচ্ছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি, জনগণই আগামীদিনে এই অন্যায়ের বিরুদ্ধে রায় দেবে এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির নির্বাহী সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আসলাম উদ্দিন, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন, শহর বিএনপির নেতা ফরহাদ হোসেন ,শহর বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক জাকির হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, সদস্য আব্দুল হামিদ রানা,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, পৌর জাসাস সভাপতি সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক শাওন আহমেদ ,,যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার,স্বেচ্ছাসেবক দলের নেতা রনী আহমেদ ,যুবনেতা ওলি,সুরুত, হাবীব,পাপ্পু, শ্রমিক নেতা নাঈম এবং মহিলা দলের নেত্রী আইনুর নাহার কলি প্রমুখ।
উপস্থিত নেতারা জানান, তারেক রহমানের ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জনবান্ধব রূপকল্প, যা দেশের গণতন্ত্র, সুশাসন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]