৩ দিনেও খোঁজ মিলেনি সাংবাদিক পুত্র নাহিদের, বাড়ি ফেরার পথে নিখোঁজ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : রাজধানী ঢাকার নদ্দা এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন সাংবাদিক পুত্র নাহিদ (১৩)। আজ শুক্রবার তিন দিন অতিবাহিত হলেও তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে পরিবার, স্বজন ও স্থানীয় সাংবাদিকরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
পরিবারের সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর  (বুধবার) দুপুরে নাহিদ নদ্দার “মারকাযুত তাকওয়া”  মাদ্রাসা থেকে পাঠদান শেষে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি। নিখোঁজ মাদ্রাসার ছাত্র নাহিদের বাবা নুরুউদ্দিন নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং আমার সংবাদ পত্রিকার রায়পুরা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
নাহিদের বাবা সাংবাদিক নুরুউদ্দিন জানান “আমার ছেলেকে আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তিন দিন হয়ে গেলেও কোনো খবর নেই। আমরা দারুণ দুশ্চিন্তায় আছি। আশঙ্কা করছি, হয়তো ছেলেকে অপহরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি। দ্রুত নাহিদকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই।” এবিষয়ে রাজধানীর ভাটেরা থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ২৫/০৯/২০২.
বিষয়টি নিয়ে ভাটেরা থানার তদন্ত  কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নাহিদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপরতা শুরু করেছে। তার শেষ অবস্থান নির্ধারণে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি, গোয়েন্দা টিমও কাজ করবে। তিনি আরও বলেন, “আমরা আশা করছি দ্রুতই নাহিদকে খুঁজে পাওয়া যাবে। শিশুটির অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”
এলাকায় এমন একটি ঘটনায় স্থানীয়রা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন, রাজধানীর মতো জায়গায় দিনের বেলায় এভাবে একটি শিশু নিখোঁজ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। নাহিদের মা অশ্রুসিক্ত কণ্ঠে জানান, “আমার ছেলেটা খুব শান্ত-শিষ্ট। কখনো বাড়ির বাইরে বেশি সময় কাটায় না। আমি শুধু আমার ছেলেকে সুস্থভাবে ফিরে চাই।”তিন দিনেও কোনো খোঁজ না মেলায় নাহিদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন তবে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন।
প্রয়োজনে 01716001471, 01790556820 , 01790556820

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]