সাতক্ষীরা তালায় ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা তালায় ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কপোতাক্ষ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলের ব্যবধানে ঘোনা পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপরদিকে হ্যান্ডবলে কবি নজরুল বিদ্যাপীঠ এবং বালিকাদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় গাছা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার। অত্র প্রতিযোগিতার উপজেলা সম্পাদক শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, অত্র জোন সম্পাদক ও শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, কপোতাক্ষ হাইস্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, সহকারী প্রধান শিক্ষক আব্দুস সেলিম, পরিমল কুমার রায়, শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা, লিটন সরদার, মোঃ আব্দুল গফুর পাড়, লক্ষীকান্ত প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মোঃ আসাদ হোসেন। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ সজীবুদ্দৌলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]