লন্ডনে সাবেক এমপি জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী-কে বিশাল সংবর্ধনা প্রদান

Share the post

শহিদুল ইসলাম, প্রতিবেদক : রাউজানের সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি, জননেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সংক্ষিপ্ত সফরে লন্ডন আগমনে যুক্তরাজ্যস্থ নেতা/কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান।

পরে লন্ডনে অবস্থানরত চট্টগ্রামের বিভিন্ন রাজনৈতিক ব‍্যক্তি, গনমাধ্যম কর্মী, রাউজান, ফটিকছড়ির বিভিন্ন পেশার মানুষের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়। ২২ সেপ্টেম্বর ২০২৫, রবিবার রাতে লন্ডনের অভিজাত রেস্টুরেন্টে JRC Buffet মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। এসময় তিনি বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, লন্ডন প্রবাসী রাউজানের কৃতি সন্তান মোঃ মোর্শেদ আলম। পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যবসায়ী, টিভি২৪ বাংলা চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন, ION টিভির ভাইস চেয়ারম্যান সুজন বডুয়া, সাবেক ছাত্রনেতা সলিসিটর মোঃ ইকবাল বাহার, টিভি প্রেজেন্টার মোঃ জাহেদুল আলম মাসুদ, বিশিষ্ট লেখক কলামিস্ট লন্ডন কলম একাডেমির চেয়ারম্যান মো নজরুল হাবিবী, ব‍্যারিস্টার তাসবীর, মোঃ মাহবুবুল আলম, মোঃ ইকরামুল হক, মোঃসাইদ, মোহাম্মদ হোসেন (এমরান), নাজিম উদ্দীন, সাগর নুর, সাইফুল ইসলাম প্রমুখ।

আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, স্বৈরাচার হাসিনা সরকার মা-বোনদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে। সেই অধিকার ফিরে আনতে প্রবাসীদের এক হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে সবাই নিজ নিজ এলাকায় প্রত্যেককের ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ভোট চাইতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]