ফাহাদ, সোনারগাঁ : তথ্য দেওয়ার ভয়ে সাংবাদিকদের এড়িয়ে চলেন সোনারগাঁও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান এমনি অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ।জানা যায়, সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামের অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গেলে একদল সাংবাদিকদের প্রকাশ্যে বলেন, আমি তথ্য দিব না ও তথ্য সংগ্রহ করতে অডিটরিয়ামে প্রবেশ করতেও দেওয়া হবে না, কাকে বলবেন বলেন।
এখন প্রশ্ন হল কি এমন অনিয়ম দুর্নীতি লুকিয়ে আছে সেখানে সাংবাদিকদের প্রবেশে বাধা। শুধু তাই নয় সাংবাদিকদের অডিটোরিয়ামে অপেক্ষায় রেখেই কিছু না বলেই অফিস থেকে বের হয়ে যান। ঘন্টার পর ঘন্টা অফিস কর্মকর্তাদের সাথে মিটিংয়ে ব্যস্ত থাকেন তিনি। এদিকে গ্রাহক সেবা থেকে বঞ্চিত ও হয়রানির ও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনি নানা অভিযোগ নিয়ে বিস্তারিত প্রতিবেদন আসছে তার বিরুদ্ধে।

