ইকসুর নতুন গঠনতন্ত্রের খসড়া প্রস্তুত

Share the post
ইবি প্রতিনিধি: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ গঠন নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সেই আলোচনায় পিছিয়ে নেই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ইকসু)ও। ইতোমধ্যে ইকসুর গঠনতন্ত্রের প্রাথমিক খসড়া প্রস্তুত সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ছয়টি বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র বিশ্লেষণ করে আমরা একটি খসড়া করেছি। আগামী শনিবার আবারও বসবো। ওইদিন সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করবো। এরপর ২৭ তারিখে শিক্ষার্থীদের সঙ্গে বসে তাদের মতামত নেবো।”
কমিটির গঠন প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, কমিটিতে দেশের আরও দুইটি বিশ্ববিদ্যালয়ের দুজন ডিন এবং একজন ব্যারিস্টার আছেন। “শনিবারের বৈঠকের পর খসড়াটি ডিন ও ব্যারিস্টারের কাছে পাঠানো হবে মতামতের জন্য। এরপর পূজার ছুটি শেষে আগামী ৬ বা ৭ অক্টোবরের মধ্যে চূড়ান্ত কপি জমা দেওয়া হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ছাত্ররা যেদিন দাবি করেছে সেদিনই আমি ড্রাফট কমিটি করে দিয়েছি এবং ড্রাফট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই এটি চূড়ান্ত করে ইউজিসিতে পাঠানো হবে। প্রধান উপদেষ্টার অফিস থেকে বিশেষ নির্দেশনা আছে যাতে ছাত্র সংসদগুলোর ব্যাপারে দ্রুত আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের ব্যবস্থা করা হয়।”
উল্লেখ্য, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে গত ২৭ আগস্ট ইকসুর গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নে ১১ সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]