নেত্রকোনায় দারিদ্র্যের কষাঘাতে নবজাতক বিক্রির চেষ্টা, জেলা প্রশাসকের হস্তক্ষেপে রক্ষা পেলো জমজ শিশু

Share the post
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা : নেত্রকোণা শহরের নাগড়া আনন্দবাজার এলাকায় চরম দরিদ্র এক পরিবার অর্থকষ্টের কারণে তাদের নবজাতক জমজ সন্তানকে বিক্রির চেষ্টা করছিল। তবে সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা কার্যক্রমের আওতায় শিশু সুরক্ষা সমাজকর্মীরা বিষয়টি শনাক্ত করে জেলা শিশুকল্যাণ বোর্ডের সভায় উত্থাপন করলে জেলা প্রশাসকের দ্রুত হস্তক্ষেপে নবজাতক দুটি রক্ষা পায়।এটি একটি নজিরবিহীন ঘটনা।
‎জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসক ও জেলা শিশুকল্যাণ বোর্ডের সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি শুনে গভীর ব্যথা প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারটির পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। পরে সন্ধ্যায় তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এনডিসি নেত্রকোণা, উপপরিচালক সমাজসেবা, প্রবেশন অফিসার ও শিশু সুরক্ষা সমাজকর্মীদের সঙ্গে নিয়ে পরিবারটির বাড়িতে ছুটে যান।
‎পরিবারটির চরম আর্থিক দুর্দশার কথা শোনার পর জেলা প্রশাসক তাৎক্ষণিকভাবে পুনর্বাসনের উদ্যোগ নেন। পরিবারের চার শিশুর মধ্যে অপুষ্টিতে ভুগতে থাকা বড় সন্তানকে ‘শিশু পরিবার (বালক), নেত্রকোণা’-এ লালন পালনের জন্য প্রেরণের পরামর্শ দেন। পাশাপাশি নবজাতক জমজ শিশুর জন্য দুই টিন শিশুখাদ্য, পরিবারের জন্য দুই বস্তা শুকনা খাবার এবং নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
‎এদিকে জানা যায়, জেলা প্রশাসকের আশ্বাসে পরিবারটি নবজাতক বিক্রির সিদ্ধান্ত থেকে সরে আসে। জেলা সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, এই পরিবারটির সার্বিক তত্ত্বাবধান অব্যাহত থাকবে এবং দীর্ঘমেয়াদে পুনর্বাসন নিশ্চিত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]