এনসিপি নেতাদের ওপর নিউইয়র্কে  হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

Share the post
মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃযুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জনএফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজ যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটেছে। এসময় এনসিপি নেত্রী তাসনিম জারাও হামলার শিকার হন। এ ঘটনা ঘিরে প্রবাসী অঙ্গনসহ দেশের রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে।
আজ এনসিপি এক জরুরি প্রতিক্রিয়ায় আখতার হোসেন ও তাসনিম জারার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। দলটির অভিযোগ, আওয়ামী লীগ এ ঘটনার সঙ্গে জড়িত। দোষীদের বিচারের আওতায় আনার পাশাপাশি সরকারের ব্যর্থতার দায় নিরূপণের দাবি জানিয়েছে তারা। একইসঙ্গে দলটি সারাদেশে বিক্ষোভসহ কর্মসূচি ঘোষণা করেছে।
এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, আক্কাস মীর, শেখ আরিফ বিল্লাহ আজিজী, আতিকুর রহমান আপেল, সাহিল আহমদ, বিন ইয়ামিন, মুজিবুর রহমান, জয়ন্তী বিশ্বাসসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিদেশের মাটিতে রাজনৈতিক ভিন্নমতের মানুষকে হামলার শিকার হতে হচ্ছে—এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। তারা দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]