সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরা কার্যালয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলেম ওলামার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, সাতক্ষীরার উপপরিচালক মোঃ মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, তারুণ্য নির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করা খুবই জরুরী। এ বিষয়ে আলেম-ওলামাগণ সর্বোচ্চ ভূমি রাখবেন বলে তিনি প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য প্রদান করেন ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ আদম আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মশিগকা, ইফা, সাতক্ষীরার ফিল্ড অফিসার মোঃ হাসানুজ্জামান প্রমূখ।

