অল্পবৃষ্টিতে তলিয়ে গেলো নরসিংদীর অফিসপাড়া

Share the post
আশিকুর রহমান ,নরসিংদী : অল্প বৃষ্টি হলেই তলিয়ে যায় নরসিংদী পৌর শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সরকারি ডরমিটরি, স্কুল-কলেজ সহ আশপাশের রাস্তাঘাট। আর এসব সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষ থেকে হাঁকডাক দেওয়া হলেও কার্যত সমাধান হয় না। বেশকয়েক বছর ধরেই চলছে এ অবস্থা। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে অল্প বৃষ্টিপাতের ফলে পুরো শহরজুড়ে এই সমস্যা দেখা দিয়েছে। এতে মহাভোগান্তিতে পড়েন অফিস করতে আসা কর্তাব্যক্তিরা।
সরজমিনে ঘুরে দেখা যায়, সোমবার সাতসকালে শুরু হয় বৃষ্টি। প্রায় এক ঘন্টার বৃষ্টিতে শহরে অবস্থিত জেলা প্রশাসকের কার্যালয়, জজকোর্ট, ফায়ার সার্ভিস, পুলিশ সুপার ও সিভিল সার্জনের কার্যালয়, গণপূর্ত অধিদপ্তর, সার্কিট হাউজ, ডরমিটরি ভবন সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও আবাসিক এলাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যায়। আর এসব এলাকায় বৃষ্টি এলেই ড্রেনগুলো উপচে পানি অফিস-আদালতে প্রবেশ করে। কোথাও ড্রেনের ওপরই স্থাপনা নির্মাণ, কোথাও বা বালু-মাটি দিয়ে ভরাট হয়ে গেছে। যে খাল দিয়ে বৃষ্টির পানি নামত সেগুলোও ভরাট হয়ে গেছে। আর সামান্য বৃষ্টি হলে সড়কে পানি জমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে অফিস করতে আসা কর্মকর্তাকে পড়েন বিপাকে। এসময় অধিকাংশ কর্মকর্তারা তাদের পরিদেয় কাপড় হাঁটুর উপর তুলে অফিসে প্রবেশ করতে দেখা যায়।
এবিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকতা বলেন, অসুন্দর হলেও কিছু করার নাই। অফিস করতে হবে। খারাপ লাগেও এটা ছাড়া অন্য কোনো উপায় নাই। তিনি আরও বলেন, অল্প বৃষ্টিতেই শহর তলিয়ে যাওয়ার মূল কারণ হলো অপরিকল্পিত নগরায়ন, অপর্যাপ্ত এবং ভরাট হয়ে যাওয়া ড্রেনেজ ব্যবস্থা, এবং অবৈধ স্থাপনা নির্মাণ। এই কারণগুলোর ফলে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বাধাগ্রস্ত হয়। এছাড়াও খাল ও জলাশয়গুলো দখল করে মার্কেট ও দোকানপাট নির্মাণ করা হয়েছে, যা পানিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আর এসব জনদূর্গব লাগব করতে পৌরসভাকে দ্রুত  ব্যবস্হা নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]