নওগাঁয় দ্বিতীয় নারী জেলা প্রশাসক মনিরা হক

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ জেলায় দ্বিতীয় নারী জেলা প্রশাসক (ডিসি) হিসাবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মনিরা হক। তিনি নওগাঁ জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন।
রোববার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, মনিরা হক বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে উপসচিব (উন্নয়ন-৩) পদে কর্মরত ছিলেন। তাঁকে নওগাঁর ডিসি হিসেবে বদলি করা হয়েছে। এই আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে নওগাঁর দায়িত্বে থাকা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
মনিরা হক নওগাঁয় যোগদান করলে তিনি হবেন জেলার ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক। এর আগে ড. মোছাম্মৎ নাজমানারা খানুম এই জেলার প্রথম নারী ডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সিলেটের বিভাগীয় কমিশনার, খাদ্য মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি অবসরে রয়েছেন।
প্রশাসন সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই নিয়োগের মাধ্যমে নওগাঁ জেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ও দৃষ্টান্ত স্থাপিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]