দূর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:প্রতিবারের ন্যায় এবারো হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপন করার লক্ষে নেত্রকোণার দুর্গাপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার সকল মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের দুর্গাপুর উপজেলা শাখার আহবায়ক ও সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, সদস্য সচিব কবি বিদ্যুৎ সরকার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক প্রধান শিক্ষক স্বপন সান্যাল সহ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ।

পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল) মো. আল ইমরানুল আলম বলেন, প্রতিটি পূজা মন্ডপই আমাদের কাছে গুরুত্বপুর্ন। উৎসব মূখর ও শান্তিপূর্ণভাবে পরিবেশ যেনো, কোন অবস্থাতেই বিঘœ না ঘটে। এ বিষয়ে পুলিশ সর্বদা সোচ্চার আছে। সুন্দরভাবে পূজা উদযাপন করার সার্থে যা যা করণীয়, সে সম্পর্কে উপস্থিত সকলেই মতামত ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশ যেনো নস্ট না হয়, এ বিষয়ে সকলকে সজাক থাকার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]