ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Share the post
মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ আগামী ২৭ শে সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পূজা উদযাপন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের   বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক পলাশ ভট্টাচার্যের সভাপতিত্বে এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টের সদস্য সচিব সমীর চক্রবর্তীর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, আলী আজম, আশীষ পাল ও স্বপন দেব।
বক্তারা বলেন, দুর্গাপূজা এখন আর কেবল হিন্দু সম্প্রদায়ের সীমাবদ্ধ অনুষ্ঠান নয়, এটি সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এখানে সব ধর্ম-বর্ণের মানুষ সমানভাবে অংশগ্রহণ করে থাকে। তাই পূজাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব।
সভায় পূজা মণ্ডপগুলোতে বিদ্যুৎ, আলোকসজ্জা, পানি সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার দিকে নজর দেওয়ার পাশাপাশি প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা আরও বলেন, পূজা যেন নির্ভয়ে, শান্তিপূর্ণভাবে এবং আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সেই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত আবাসভূমি। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনা ধারণ করেই দুর্গাপূজা পালিত হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]